• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির রিজার্ভ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৪টি কাঁচা ঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2019   Sunday

রোববার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৪টি কাঁচা ঘর  ভস্মিভূত হয়েছে।  

 

রাঙামাটি ফায়ার ব্রিগেড জানায়,  রোববার সকাল ৯টার দিকে শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীর বাবুল মিয়ার ঘরের  বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে ৮৪টি কাঁচা ঘর পুড়ে সম্পূর্ন ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড খবর পেয়ে রাঙামাটি ৫টি, কাপ্তাইয়ের ১টি ও কাউখালীর ১টি ইউনিট দিয়ে প্রায় দু`ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

এদিকে, ঘটনার পর রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল, দুই হাজার, শুকনো খাবার,কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া  রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিট থেকে কম্বল  দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের।

 

স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, ৭টি ইউটি দিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে ৮০ থেকে ৮৪টি কাঁচাঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউই হতাহত হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ