• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

বাঘাইছড়িতে সংস্কারপন্থী কর্মী বসু চাকমা হত্যা ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2019   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী)  বসু চাকমা হত্যার ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ ও আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে শনিবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা)উপজেলা শাখার সাদারন সম্পাদক বড় ঋষি চাকমা, সহ-সভাপতি ত্রিদ্বীপ চাকমা, সাবেক কমিশনার পলক চাকমাসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বসু চাকমা বাসায় অবস্থান করছিলেন। এসময় এক দল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে ঘটনাস্থলে বসু চাকমা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

 

এদিকে, শনিবার খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়রাতদন্তের পর বসু চাকমার লাশ তার স্ত্রীর  কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর জানান, নিহত বসু চাকমার ভাড়াটিয়া প্রভাত কুসুম চাকমার শনিবার সন্ধ্যায় ২৭ জনের নাম উল্লেখ  ও  আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের  করেছেন। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ