• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

বাঘাইছড়িতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে ২২ জন আহত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে গ রোববার সকালের দিকে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ন রশিদকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলা মাঠে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে চৌমহনী শাপলা চত্বরে আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল। অপরদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে জড়ো হওয়ার পরে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। এসময় উত্তেজনা পূর্ন শ্লোগান নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ১৭ জন ও আওয়ামীলীগের ৫জন আহত হয়েছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


এদিকে এ ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরষ্পরকে দোষারুপ করেছে। বাঘাইছড়ি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন দাবী করে জানান, শহীদ মিনার থেকে ফুল দিয়ে আসার পথে বিএনপি লোকজন উচ্ছৃংখল শ্লোগান দেয় এবং নেতাকর্মীদের উপর ইপাটকেল ছুড়ে মেরেছে। এতে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে। তবে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী শহীদ মিনারে ফুল দিতে আসার সময় আওয়ামীলীগের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালালে ২০ থেকে ৩০ নেতাকর্মী আহত হয়েছে।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুরুল জানান, শহীদ মিনারের ফুল দেয়াকে কেন্দ্র করে পথ অতিক্রম করার সময় উত্তেজনাপূর্ন শ্লোগান দেয়ায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ