• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে নির্বাচনী প্রচারনাকালে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে ২৪ জন আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018   Sunday

রাঙামাটি শহরে ভেদভেদি এলাকায় নির্বাচনী প্রচারনাকালে রোববার সন্ধ্যার দিকে প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরষ্পরকে দোষারুপ করে পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন করেছে। এ ঘটনার পর সেখানে প্রচারনাকালে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ানসহ বিএনপির নেতা অবরুদ্ধ ছিলেন। প্রায় দুঘন্টার তাদের আইন-শৃংখলা বাহিনী উদ্ধার করে।


আওয়ামীলগের সংবাদ সন্মেলনে রাঙামাটি মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি দাবী করেছেন শহরের ভেদভেদীতে আওয়ামীলীগের একটি নির্বাচনী মিছিল বের হলে একই স্থানে বিএনপি`র অতর্কিত মিছিল থেকে এই হামলা করা হয়। এতে স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের ২ জন ছুরিকাহতসহ ৪ জন আহত হয়েছে। এই হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে পরিস্থিতি উতপ্ত করার অংশ হিসেবে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন।


অপরদিকে রাঙামাটি জেলা বিএনপি দলীয় কার্যালয়ে এই ঘটনার জন্য পাল্টা সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম জানান, পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারনাকালে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান, দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ানসহ দলের নেতৃত্ব স্থানীয়দের নিয়ে প্রচারনায় যান। এসময় অতর্কিতে আওয়ামীলীগের লোকজন তাদের উপর হামলা করলে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, সন্ধ্যার দিকে শহরের ভেদভেদী এলাকায় আওয়ামীলীগ ও বিএনপির নির্বাচনী প্রচারনা ছিল। ওই দুই পক্ষ মুখোমুখি ছিল পরে উত্তেজনা নিরসনে পুলিশ তাদেরকে সরিয়ে দিলেও পরে দুই পক্ষের কর্মীদের মধ্যে হাটাহাটির ঘটনা ঘটেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ