• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিছিয়ে পড়া পাহাড়বাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন-মনি স্বপন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2018   Saturday

পিছিয়ে থাকা পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে পাহাড়ের তৃণমুল পর্যায়ে চষে বেড়াচ্ছেন জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান।


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান শনিবার  নানিয়ারচর উপজেলার নির্বাচনী প্রচারনায় কুতুকছড়ি, ঘিলাছড়ি, বগাছড়ি, রামহরি পাড়া, মারমা অধ্যুষিত পুলি পাড়া, বুড়িঘাট, ইসলামপুর, নানিয়ারচর বাজার ও সাপছড়িতে পথ সভায় এ ভোট ভোট প্রার্থনা করেন।

 

মনিস্বপন দেওয়ান আরো বলেন, বিগত ৫ বছরে রাঙামাটিবাসীর ভাগ্যোন্নয়নে একটিও বিশেষ প্রকল্প বাস্তবায়ন হয়নি। রাঙামাটির রাজস্ব খাতে যোগ হয়নি অর্থনীতির নতুন মাত্রা। পাহাড়ের খেটে খাওয়া মানুষ শাসকদলের যাতাকলে পিষ্ঠ হতে হতে বর্তমানে নিঃশেষ হতে চলেছে। মুখে গনতন্ত্রের কথা বললেও সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলেও কায়েম করা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা। এই ধরনের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে ধানের শীষে নিজের মূল্যবান ভোট দিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে অগ্রগামী হতে নানিয়ারচরবাসীর প্রতি আহবান জানিয়েছেন ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিস্বপন দেওয়ান।


এসব পথ সভায় কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদৎ মোঃ সায়েমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ