• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় আ`লীগ নির্বাচনী দলীয় অফিস উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2018   Saturday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনা সিনেমা হল এলাকায় শনিবার আওয়ামী লীগ দলীয় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে নির্বাচনী অফিস উদ্ভোধন করেন। অফিস উদ্ভোধন শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক,জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আওয়ামী লীগ সহহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ ভূঁইয়া, আ`লীগ নেতা মফিজুল ইসলাম, আকতার হোসেন মিলন, আরশাদ আলী এরশাদ,মোঃ হানিফ বাবুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলুল কাদের মানিক, যুবলীগ নেতা তানভীর আহমেদ, ছাত্রলীগ নেতা নুরুল আলম, মফিজুল ইসলাম সোহেল প্রমুখ।

 

 বক্তারা বলেন,উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাঙামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে জয়যুক্ত করতে তৃনমূলের সকল নেতাকর্মী,সমর্থকদের একযোগে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ