• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2024   Friday

আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে রাঙামাটির সদর উপজেলার নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারনার অংশ হিসেবে শুক্রবার মগবান ইউনিয়নের বড়াদম বাজারে স্থানীয়দের উঠান বৈঠক ও লিফলেট তিবরণ করেন ভোটারদের মাঝে।

বড়াদম বাজারে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় মুরুব্বীরা ছাড়াও এলাকাবাসীরা অংশ গ্রহন করেন। উঠান বৈঠকে বক্তব্যে দেন চেয়ারম্যান প্রার্থী অন্নসাধন চাকমা(প্রতীক দোয়াত কলম), পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশ কুসুম চাকমা(প্রতীক মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিতা চাকমা(প্রতীক প্রজাপতি)। উঠান বৈঠক শেষে এলাকার সাধারন ভোটারদের মাঝে তিন প্রার্থী লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এছাড়া তিন প্রার্থী মগবান এলাকা, বিলাইছড়ি পাড়াসহ কয়েকটি এলাকায় প্রচারনা করেন।

প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিতা চাকমা বলেন, আগামী ৮ মে নির্বাচনে রাঙামাটি সদরের ৬টি ইউনিয়ন ও রাঙামাটি পৌরসভা বাসিন্দা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছিলাম এবং ভোটাররা সাড়া দিয়েছেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আশ্বাস দিয়েছেলেন। আগামী ৮ মে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে অবশ্যই জয়ী হবেন বলে তিনি আশাবাদী।

দোয়ত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অন্নসাধন চাকমা বলেন, প্রচারনার অংশ হিসেবে তিনি বড়াদম বাজারে উঠান বৈঠক করেছেন। সেখানে ভোটাররা সাড়া দিয়ে তাকে জয়যুক্ত করার আশ্বাস দিয়েছেন। তিনিও ভোটারদের কাছে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সুষমবন্টনের কথা বলেছেন। তবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে ভোটার তাকে অবশ্যই তাকে চেয়ারম্যান পদে জয়যুক্ত করবেন তারা আশা। তিনি আরো বলেন, আগের মতো ভোট সংস্কৃতি থাকবে না। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছিলেন মাননীয় মন্ত্রী এমপিগণ হস্তক্ষেপ করতে পারবেন না। তাই আমি মনে করি অবশ্যই একটা গ্রহনযাগ্য হতে পারবে। এ নির্বাচন হলে আমি অবশ্যই জয়ী হবো।

এদিকে, রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে অন্য প্রতিদ্বন্ধিতা হলেন জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বিপ্লব চাকমা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য ও জাতীয় পার্টির জেলা মহিলা সভাপতি সুফিয়া কামাল ঝিমি। ভাইস চেয়ারম্যান পদে চন্দ্রজিৎ দেওয়ান, জেলা যুবলীগের নেতা দয়াময় চাকমা টুক্কে, বর্তমানে ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা,জেলা যুবলীগের নেতা মো: মনিরুল ইসলাম ও মো: রিদওয়ানুল হক সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নাসরিন ইসলাম, মনিকা আক্তার।

উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলায় মোট ভোটার রয়েছেন ১লাখ ১১ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৬৬৪ জন,মহিলা ৪৭ হাজার ৫৩৩ জন। এর মধ্যে রাঙামাটি পৌর সভায় ভোটার রয়েছেন প্রায় ৬৫ হাজার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ