• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

চন্দ্রঘোনায় বিএনপি নেতার উপর হামলা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018   Saturday

অভ্যন্তরীন কোন্দলের কারণে এক বিএনপি নেতার উপর হামলা করা হয়েছে। হামলার শিকার আহত বিএনপি নেতা বেলাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকায়।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি`র ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন জানান,গত বৃহস্পতিবার স্থানীয় একটি বৈঠককে নিয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি`র সাধাধণ সম্পাদক একরাম হোসেনের সাথে তার সামান্য কথা কাটাকাটি হয় এবং বিষয়টি তখনই সমাধান হয়ে যায়। এরপর তারা যার যার গন্তব্যে  চলে যায়। কিন্তু একরাম কথা কাটাকাটির বিষয়টিকে কেন্দ্র করে তার আত্মীয় ও বহিরাগতদের লেলিয়ে দেয় তার বিরোদ্ধে। সে অনুযায়ী ঘটনারদিন বারঘোনা কেপিএম আবাসিক এলাকার ৫ নং লাইন দিয়ে সিনেমা হলের দিকে যাওয়ার সময় লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানের মারাত্বক জখম হয়। হামলাকারীদের একজন বিএনপি নেতা একরামের শ্যালক আরিফ বলে বেলাল জানান। বর্তমানে আহত বিএনপি নেতা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএনপি নেতা বেলালের উপর হামলার বিষয়টি তদন্ত করে দোষীদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ