• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের প্রীতি ক্রিকেট ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2018   Monday

পার্বত্য চুক্তির ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ সোমবার কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) মাঠে অনুষ্ঠিত হয়।

 

খেলায় কাপ্তাই জোন এবং স্থানীয় পাহাড়ী - বাঙ্গালি খেলোয়াড় একাদশ অংশ নেয়। ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে কাপ্তাই জোন  ৯ উইকেট হারিয়ে ১৪৩  রান করে। জবাবে পাহাড়ী- বাঙ্গালি একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। ফলে কাপ্তাই জোন ১৮ রানে জয়ী হয়। খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ক্রিকেট ম্যাচ এর উদ্বোধন করেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল শেখ মাহামুদুল হাসান। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, বিএসপিআই`র  অধ্যক্ষ আশুতোষ নাথ, কাপ্তাই জোনের উপ- অধিনায়ক মেজর হাসান আরিফুর রহমান,কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  নুরনাহার বেগম, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জীবতলি ইউপি চেয়ারম্যান সুদত্ত চাকমা(কার্বারী), মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ  কাপ্তাই জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বিএসপিআই`র শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্হিত ছিলেন। প্রীতি ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন বিএসপিআই`র শিক্ষক জুয়েল আহম্মেদ এবং আব্দুল মান্নান। ধারাভাষ্যকারে ছিলেন কাপ্তাই জোনের সার্জেন্ট আব্দুল গফুর, ল্যান্স কর্পোরাল ইফতেখার মৃধা এবং বিএসপিআই`র ছাত্র ফাহিম উদ্দিন ও আরিফুল ইসলাম। খেলা শেষে অতিথি বৃন্দ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া সকল খেলোয়াড়, এ্যাম্পিয়ার এবং ধারাভাষ্যকারদের  মধ্যে সৌজন্য পুরস্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ