• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2025   Friday

শুক্রবার থেকে মাসব্যাপী রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আয়োজিত এ টুর্নামেন্টটি হলো ফুটবলের সবচেয়ে বড় আসর।
উদ্বোধনী বক্তব্য চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন,ইদানিংকালে খাগড়াছড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একটি নাবালক শিশুর ধর্ষনের শিকার হয়েছে। দুর্ভাগ্যবশত পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা অসংখ্যবার ঘটে যাচ্ছে। তবে কোন সরকারই মননশীলতা নিয়ে এ ধর্ষন প্রতিরোধে ও ধর্ষকদের আইনের আওতায় আনার জন্য যুবক-যুবতীদের রক্ষা কোন উদ্যোগ নেয়নি। এ ধর্ষনের ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে মানুষ উদবিঘ্ন ও রাগাম্বিত হবে। তিনি ধর্ষনকারীদের আইনের আওতায় আনার ও ভবিষ্যতে এ ধরনের ধর্ষনের ঘটনা না ঘটে, যৌন হয়রানি না হয় তার যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।


শুক্রবার বিকাল ৩টায় শহরের রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাউপ্রু মারমা মেরী, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জুয়েল চাকমা। ড.রামেন্দু শেখর দেওয়ানের জীবনী পাঠ করে আশিকা চাকমা।

এর আগে মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করে চাকমা রাজা দেবাশীষ রায়। টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে ২৪টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি আদিবাসী ফুটবল টিম বনাম বরকল একাদশের মধ্য খেলায় ২-২ গোলে ড্র হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ