• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সাতাঁর প্রতিযোগিতার আয়োজন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2023   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক যাদুগানালায় শুক্রবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছে। 

 

মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে মনাটেক  হ্রদে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। স্বাগত বক্তব্যে দেন  মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের  সভাপতি রত্ন উজ্জল চাকমা।  এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপভোগ করতে মনাটেক যাদুগানালাসহ বিভিন্ন গ্রাম থেকে হাজারের অধিক মানুষ ভীড় জমান। 

 

ঐতিবাহী নৌকা বাইচ ও সাতাঁর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। এতে  নৌকা বাইচ  প্রতিযোগিতায় প্রথম হন মনদ্বয় চাকমা, প্রাণোদ্বয় চাকমা, তুহিন চাকমা,  দ্বিতীয় হন  অলি খীসা, কারপন চাকমা, আশাপ্রিয় চাকমা, কালাবাবু.  তৃতীয় হন  নিক্সন চাকমা, নেপচুন, প্রদীপ চাকমা, চিমুনি চাকমা। এ প্রতিযোগিতায়  ৪ জন করে মোট ১২ টি দল অংশগ্রহন করে।

 

এছাড়া ৫০০ মিটার দুরত্বে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্য প্রথম স্থান লাভ করেন উক্যচিং মারমা,  দ্বিতীয় স্থান লাভ করেন নবারুণ চাকমা ও তৃতীয় স্থান লাভ করেন বাবুলুক চাকমা। 

 

আয়োজক কমিটির  রত্ন উজ্জল চাকমা বলেন, আগামীতে আরো বৃহত্তর পরিসরে এ প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 

 

প্রধান অতিথির বক্তব্যে মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, নৌকা বাইচ ও সাতাঁর প্রতিযোগিতা আমাদের দেশে একটি ঐতিহ্যবাহী খেলা। এ খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাও বটে। তাছাড়া সাতাঁর জানা যে কোন মানুষের জন্য  অতিগুরুত্বপুর্ন । প্রতি বছর সাতাঁর না জানার কারণে শিশুসহ অনেক মানুষের মৃত্যু হয়।  তিনি আগামীতে এ আয়োজন বৃহত্তর পরিসরে করা হলে উপজেলা পরিষদের পক্ষ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ