• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2018   Saturday

শনিবার রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 

রাঙামাটি মারী স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন একেএম মামুনুর রশীদ।  রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। এ সময় পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম’সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা এবং ফেস্টুন উত্তোলন করা হয় পরে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়।

 

উদ্বোধনী টুর্নামেন্টের ১ম ম্যাচে সদর উপজেলার নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (বালক দল) ০২-০ গোলে বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ২য় ম্যাচে হিজাছড়ি ঢেবাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা দল) ০৪-০ গোলে দক্ষিণ কুতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, অতিতে এ জেলা থেকে অনেক জাতীয় খেলোয়াড় সৃষ্টি হয়েছে ভবিষ্যতেও এ ক্ষুদে খেলোয়ারদের মধ্য থেকে জাতীয় খেলোয়াড় সৃষ্টি হবে।

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টে দেশের প্রায় ৬৪ হাজার বিদ্যালয় থেকে ২১লক্ষ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে যা বিশ্বের অন্যকোন দেশে হয়না। তিনি আরো বলেন, এটি একটি বৃহৎ ক্রীড়াঙ্গন এ ক্রীড়াঙ্গনের মাধ্যমেই মেয়েরা ফুটবল ও সার্ফগেমস্ এ অংশগ্রহন করছে এটি বঙ্গমাতা টুর্নামেন্টের সুফল।

 

তিনি বলেন, ২০১১ সালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে এ জেলা থেকে ক্ষুদে খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপূর্নের মাধ্যমে চ্যাম্পিয়ন ও পরে রানারআপ হয়ে এ জেলার সম্মান অক্ষুন্ন রেখেছিল। এবারো আশা রাখছি এ জেলার ক্ষুদে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় অংশ নিতে পারবে। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য তিনি জেলা ক্রীড়া সংস্থা ও খেলা পরিচালনাকারীদের আহ্বান জানান।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম জানান, জেলার মোট ১০টি উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা মোট ২০টি দল দুই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এ থেকে সেরা দু’টি টিম বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। সর্বশেষ যে দু’টি দল তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ