• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মহালছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে নিখোঁজ শ্রমিক মমিনুলের মৃতদেহ উদ্ধার

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2018   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে থানাঘাট সংলগ্ন চেঙ্গি নদীর উপড় নির্মিত মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কের বেইলী ব্রীজ ভেঙ্গে দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গিয়ে মমিনুল ইসলাম নামের এক শ্রমিক নিখোঁজ হন। টানা ৬ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে স্থানীয় ও পুলিশ প্রশাসন এর যৌথ প্রচেষ্টায় বিকাল ৪ টায় চেঙ্গি নদী থেকে মমিনুলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।


মমিনুলের মৃতদেহ উদ্ধারের পর মহালছড়ি থানায় নেয়া হয়। নিহতের বাবা আবেদনের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম দশ হাজার টাকা অনুদান প্রদান করেন।


মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিখোঁজ মমিনুলের মৃতদেহ উদ্ধার করে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, শনিবার সকাল পৌণে ১০ টায় পাথর বোঝাই একটি ট্রাক মুবাছড়ির দিকে যাওয়ার সময় মহালছড়ি থানা ঘাট সংলগ্ন চেঙ্গি বেইলী ব্রীজটি রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় ড্রাইভার, চালক ও শ্রমিকসহ ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার করা গেলেও মমিনুল ইসলাম নামের ১ জন শ্রমিক নিখোঁজ হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ