• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়ি জেলা ফুটবল লীগ ফাইনালে চ্যাম্পিয়ন সার্প-খাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2018   Monday

সাইফ পাওয়ারটেক জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা সোমবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ১-০ গোলে ঠাকুরছড়া নবজাগরণ ক্লাবকে হারিয়ে সার্প-খাগড়াছড়ি চ্যাম্পিয়ন হয়েছে।


খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।


এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন অধিনায়ক ব্রি: জেনারেল হামিদুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তরুণ কান্তি ঘোষ, সদরজোন অধিনায়ক লে: কর্ণেল আরাফাত হোসেন, উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের সহ-ধর্মিনী অনামিকা ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন।


খাগড়াছড়ি পৌর মেয়র ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো: রফিকুল আলমের সভাপতিত্বে সম্পন্ন পুরস্কার প্রদান সভায় জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি রিজিয়নের জি-টু (আই) মেজর রফিক এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অনুপ কুমার চাকমা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার-আপ দল, ফেয়ার ফুটবল টীম, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।


এসময় প্রধান অতিথি জাতীয় মহিলা ফুটবলের কৃতী খেলোয়ার আনাই মগিনী ও আনুচিং মগিনী’র মা-বাবার হাতে একটি ৩২ ইঞ্চি সনি টিভি তুলে দেন।


খেলায় প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় সার্প-খাগড়াছড়ির অধিনায়ক তপন কান্তি দাশ ঠাকুরছড়া নবজাগরণ ক্লাবকে গোল করেন। খেলা শেষ হওয়া পর্যন্ত উভয়পক্ষ আক্রমনাত্মক খেলা উপহার দিতে পারলেও গোল শোধ করা সম্ভব হয়নি।


খেলায় অংশ নেয়া ৮টি দলের মধ্যে ফেয়ার ফুটবল টীম হিশেবে আনসার-ভিডিপি ক্লাব, সর্বোচ্চ গোলদাতা ঠাকুরছড়া নবজাগরণ ক্লাবের টেনিস রোয়াজা এবং শালবন আনসার-ভিডিপি ক্লাবের মো: রকি প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এবং ম্যান অব দ্য ফইনাল নির্বাচিত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ