• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস,এম,জুয়েল আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2018   Sunday

আলীকদম উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার বিকেলে শেষ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা। 

 

হাজারো দর্শকের উপস্থিতিতে শনিবার বিকালে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ১নং আলীকদম সদর ইউনিয়ন একাদশের মুখোমুখি হয় ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ। খেলার ৯০ মিনিটে ২ দলই ১-১ গোলে প্রতিদ্বন্দ্বিতায় থাকে। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলাটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ১০ মিনিটে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশের অনুকুলে ধরা দেয় স্বপ্নের গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণ করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।


উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, আলীকদম থানার সেকেন্ড অফিসার মোঃ আজমগীর, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান,৪নং কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমুখ।


এছাড়াও খেলায় অন্যান্যদের মধ্যে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়–য়া, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ