• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকলে দশ টাকার মূল্যের চাউল নিম্নমানের অভিযোগ সুবিধাভোগীদের

পুলিন বিহারী চাকমা,বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2018   Monday

দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষেই স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে খাদ্য বান্ধব প্রকল্পের ৭৫ মেট্রিকটন চাউল  রাঙামাটির বরকল উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা হয়েছে। সুবিধা ভোগীদের অভিযোগ সরবরাহকৃত অধিকাংশ চাউল পঁচা ও পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এসব চাউল খাবার উপযোগী নয়।

 

উপজেলা খাদ্য বিভাগ জানায়, বরকল উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে বরকল সদর ইউনিয়নে ১৭৬,সুবলং ইউনিয়নে ৩৭৬ আইমাছড়া ইউনয়নে ২১৬ ভুষণছড়া ইউনিয়নে ৪১২ ও বড়হরিণা ইউনিয়নে ১১২ পরিবার সহ মোট ১২শ ৯৩ পরিবার দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষেই স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে খাদ্য বান্ধব প্রকল্পের ১০ টাকার মুল্যের  ৩০ কেজি চাউলের সুবিধা পাবে। 

 

এদিকে সোমবার ৫ ইউনিয়নে ৫টি কেন্দ্রে থেকে এসব চাউল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেছে ডিলাররা। দশ টাকার মূল্যে চাউল পাওয়া সুবিধাভোগীরা অভিযোগ করেছেন সরবরাহকৃত অধিকাংশ চাউল পঁচা ও পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। এসব চাউল খাবার উপযোগী নয়। তাই অনেকেই ডিলারের কাছে ও দোকানে এসব চাউল বিক্রি করেছেন।

 

খাদ্য বান্ধব প্রকল্পের ডিলার মোঃ তমীর আলী ও বিরোজয় চাকমা  আক্ষেপ করে বলেন- সরকারের চাউল পঁচা গলা হলেও আমাদের সেটা নিতে হয়। আমাদের অভিযোগ করা কিংবা কোন দাবী করলেও গুরুত্ব নেই খাদ্যে গুদাম কর্তৃপক্ষের কাছে। ফলে তারা আমাদের যা দেন তা নিয়ে সন্তুুষ্ট থাকতে হয়।

 

এ প্রকল্পের চাউল পরিবহনকারী ঠিকাদার মোঃ আলমগীর হোসেন জানান, জেলা সদরের খাদ্য গুদাম থেকে চাউল গুলো উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করা এটি তার কাজ। চাউলের গুনগত মান যাছাই করা তার কাজ নয়। প্রকল্পের চাউল গুলো ভালো কি মন্দ তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

 

উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডিও নিশান চাকমা বলেন,সরবরাহকৃত চাউল গুলোর মধ্যে কিছু ভালো কিছু মন্দ রয়েছে। তবে আমি সব চাউল দেখিনি।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টু মনি চাকমা বলেন,সরকার বিভিন্ন জায়গা থেকে চাউল ক্রয় করায় চাউল গুলো ভালো মন্দ হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কারনে ও এসব সমস্যা সৃষ্টি হয়। তার কিছুই করার নেই  বলে তিনি মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ