• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় ইয়াবা বিক্রয়কালে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2018   Sunday

লামায় একশত পিস ইয়াবাসহ লামা সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের এক সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে লামা থানার পুলিশ।

 

শনিবার দিবাগত রাত ৩টারর সময় ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ইউপি সদস্য আব্দুল মালেক তার বাড়ি থেকে বিক্রয়কালে পুলিশ অভিযান চালিয়ে একশত পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে।  রোববার পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরোদ্ধে মামলা দায়ের করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে ইউপি সদস্য আব্দুল মালেক (৩৯), একই এলাকার মোহাস্মদ আলীর ছেলে নুরুল আক্তার রানা হামিদ (২৭), আব্দুল মতিনের ছেলে মো. আইয়ুব আলী (২১) ও লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আহাম্মদ হোসেন ইরাক (২৪)।

 

লামা থানার উপ-পরিদর্শক(এসআই) কৃষ্ণ কুমার দাস  জানান,উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় মালেক মেম্বারের বাড়িতে তিন যুবক ইয়াবা ক্রয় করতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। পুলিশেরর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এদিকে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, তার পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেককে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তাতার করেছে শুনেছেন। তবে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ক্রয়, বিক্রয় ও সেবনের সাথে জড়িত বলে তিনি দাবী করেন।

 

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা  বলেন, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল মালেকসহ বাকি তিন জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তাদের বিরোদ্ধে লামা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ