• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে শিশু কৃত্তিকা হত্যাএক জনের ২দিনের রিমান্ড, অন্যদের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

খাগড়াছড়ির আলোচিত কৃত্তিকা ত্রিপুরা নামে ১১ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় আটক রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্ত(২৩)কে ২দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদ আলমের আদালত এই নির্দেশনা দেন। একই সাথে মামলায় আটককৃত অন্য ৪আসামীর জামিন নামঞ্জুর করা হয়। দীঘিনালা থানার ওসি সৈয়দ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। রমেন্দ্র ত্রিপুরা ওরফে শান্ত(২৩) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা গ্রুপ)র সহযোগী সংগঠন যুব সমিতির উপজেলা শাখার সদস্য। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় আরেকটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

 

গেল শনিবার দীঘিনালা লারমা স্কোয়ার এলাকা থেকে কৃর্তিকা ত্রিপুরার হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে তাকে আটক করে পুলিশ।

 

উল্লেখ্য গেল ২৭ জুলাই শদীঘিনালার নয় মাইল এলাকার কৃত্তিকা ত্রিপুরা(১১)কে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই দিন রাতে  নিজ বাসার সামনের সেগুন বাগান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।  ঘটনার পর জড়িত সন্দেহে ৪জনকে আটক করে পুলিশ। তারা হলেন, মনির হোসেন(৩৫), শাহ আলম(৩৩), নজরুল ইসলাম ভান্ডারী(৩২) এবং মনির হোসেন(৩৮)। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ