• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় বিভিন্ন দোকানীদের কাছ থেকে সন্ত্রাসীদের চাঁদা আদায়, মারধর

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

লামা উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা ও ছোটবমু এলাকায়  একটি সন্ত্রাসী গ্রুপ দিনে দুপুরে হামলা চালিয়ে ১৩ টি দোকান থেকে চাঁদা আদায়সহ মালামাল লুট ও স্থানীয় এক ব্যক্তিকে মারধরের খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্ষন্ত সন্ত্রাসীরা দোকানীদের কাছ থেকে চাদা আদায় করে বলে লামা সদর ইউনিয়নের ছোট বমু, পোয়াং পাড়া ও মেরাখোলা এলাকার প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

 

এদিকে সন্ত্রসীরা  চাঁদা আদায় ও হামলা করে ফিরে যাওয়ার সময় ইউনিয়নের নকশা ঝিরি নামক স্থানে আইন-শৃংখলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন এ ততথ্য নিশ্চিত করেন।

 

জানা যায়, সকাল এক দল সন্ত্রাসীরা ছোট বমুর শুক্কুর পাড়া ও পোয়াং পাড়ায় হামলা চালিয়ে ৯টি দোকান থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করে। পরে সন্ত্রাসী গ্রুপটি মেরাখোলা বাজার মিলন পাল নামে এক ব্যাক্তির চাঁদার পরিমান কম হওয়ায় তাকে মারধর করে। এসময় সন্ত্রাসীরা তিন ব্যক্তি থেকে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা নেয়। এছাড়া মোঃ কুয়েশ নামের এক দোকানদার থেকে মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন  জানান, দিনে দুপুরে সন্ত্রাসীদের হামলার বিষয়টি দুঃখজনক। চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন লামা সদর ইউনিয়নের লোকজন। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার জানান, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল হলে সন্ত্রসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ