• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

মহালছড়িতে ৩ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবীতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2018   Wednesday

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার থেকে দুর্বৃত্তরা ৩ গ্রামবাসীকে উদ্ধারের দাবীতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, উপজেলর মাইসছড়ি বাজারে হাটবার হওয়ায় গঙ্গামাছড়া গ্রামের বাসিন্দা রুপায়ন চাকমা (৪০), ইন্দু কুমার চাকমা(৩৫) ও কমল চাকমা (৩০) মালামাল কেনা-বেচা করতে বাজারে গেলে সেখান থেকে ৪ থেকে ৫জন সংস্কারবাদী সদস্যরা তাদেরকে অপহরণ করে দাঁতকুপ্যার দিকে নিয়ে যায়।

 

প্রেস আরো বলা হয়, অপহৃতদের উদ্ধারের দাবীতে খাগড়াছড়ি জেলা সদর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ের সামনে থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মিছিলটি নারান খাইয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা পরিষদ কার্যলয় প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে  এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, সংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা ও পিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা, মাইসছড়ি থেকে অপহৃত ৩ গ্রামবাসীকে উদ্ধার ও মহাজন পাড়া থেকে ৪ গ্রামবাসীকে অপহরণের ঘটনার সাথে জড়িত সংস্কার-নব্য মুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ অবিলম্বে গুইমারা রামেসুর বাজারে এক মারমা নারীকে ধর্ষণের প্রচেষ্টা ঘটনার সাথে জড়িতকে উপযুক্ত শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ