• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে অপহৃতদের মুক্তির দাবীতে গ্রামবাসীদের বিক্ষোভ,৪ গ্রামবাসী উদ্ধার

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

চার গ্রামবাসীকে অপহরণের অভিযোগে মঙ্গলবার খাগড়াছড়ি-পানছড়ি সড়কের কয়েকটি স্থানে অবস্থান  নিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্দ জনতা। এতে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

এদিকে সকাল ১০টায় এছাড়া সড়কে অবরোধকারিরা স্বনির্ভর বাজার থেকে চেঙ্গীস্কোয়ার পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। তারা আটককৃতদের মুক্তি দাবী করে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানায়।


খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান ৪ গ্রামবাসী সোমবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরকারি হাইস্কুল মাঠে একটি অটোরিক্সায় তাদেরকে দেখতে পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্বার করে থানায় নিয়ে যায়। ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরার জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।


উল্লেখ্য, সোমবার দুপুরে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ৪ গ্রামবাসীকে তাদের বহনকারি জীপ গাড়ি থেকে নামিয়ে রাখে। তারা হলো- সিন্ধু রায় ত্রিপুরা (৫০), সোহেল ত্রিপুরা (৩৪), বিমল কান্তি ত্রিপুরা (৪০) ও সুকেন ত্রিপুরা (২৮)। তারা প্রত্যেকেই ভাইবোনছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং প্রকল্প গ্রামের বাসিন্দা ও স্থানীয় দোকানদার।


এর আগে অজ্ঞাত দুর্বৃত্তদের হুমকির কারণে গেল ১২ আগষ্ট থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বেশ কয়েকটি স্থানে ছোটখাটো সব দোকানপাট বন্ধ ছিল। তাতে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে ভূক্তভোগীরা একটি স্মারকলিপি দিয়ে ফিরছিলেন। এ ঘটনার জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করলেও সংগঠনটির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ