• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

দীঘিনালায় দুবৃর্ত্তদের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2018   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দুবৃর্ত্তদের গুলিতে মনিরুল ইসলাম মঞ্জু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মঞ্জু উপজেলার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিছুর রহমানের ছেলে। নিহত মঞ্জু দুই সন্তানের জনক।


স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জু বন্ধুদের সাথে পোমাং পাড়া স্কুল মাঠে বসে তাস খেলছিল। এসময় আকস্মিকভাবে  দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মঞ্জু মারা যায়। তবে কারা এই হত্যাকান্ডে তা প্রাথমিকভাবে জানা যায়নি।


খোঁজ নিয়ে জানা গেছে, মঞ্জু একসময় জনসংহতি সমিতির (এম এন লারমা) কালেক্টর হিসেবে কাজ করতো। বৈবাহিক সূত্রে তিনি পাহাড়িদের সাথে সম্পপর্কিত। মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর স্বাভাবিক জীবনে ফিরে এসে মৎস্য চাষ এবং কৃষিকাজে ব্যস্ত ছিলেন। একই সাথে তিনি পোমাংপাড়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আব্দুস সামাদ জানান,‘ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে কেন হতাকান্ড ঘটেছে ,কারা এর সাথে জড়িত এই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে । ঘটনাস্থল আইনশৃংঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ