• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় স্প্রীডবোট ডুবির ঘটনায়
মাতামূহুরী নদী থেকে নিখোঁজ তিনজনের মধ্যে দু`জনের লাশ উদ্ধার

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018   Monday

লামায় যাত্রীবাহি স্প্রীডবোট ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনার ২ দিন পর সোমবার মাতামুহুরী নদীতে দু`জনের লাশ ভেসে উঠেছে। তারা হলেন উপজেলার ফাইতং ইউনয়িনের নতুন চিংকক পাড়ার লুলেক ম্রো(৫৫) ও লামা সদর ইউনিয়নের নতুন লাইল্লা পাড়ার মেন প্রে ম্রো(৩৫)।

 

উল্ল্যেখ্য, গেল ৪ আগষ্ট শনিবার বিকাল সাড়ে চারটার সময় লামা পৌরসভার লামামুখ এলাকার মাতামুহুরী নদী ও পোপা খাল ও লামা খালের মোহনায় যাত্রীবাহি একটি স্প্রীডবোট ডুবে ৩ জন নিখোঁজ হয়। ১৭ জন যাত্রী নিয়ে স্প্রীডবোটটি ডুবে গেলে ১৪ জন কুলে ফিরে আসে। বাকী ৩ জন নিখোঁজ হন।

 

লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে দেড়কিলোমিটার দূরে মাতামুহুরী নদীর মিশনঘাট এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় ২ জনের লাশটি উদ্ধার করা হয়। 

 

লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, উদ্ধার হওয়া লাশ দু`টি তাদের স্বজনরা সনাক্ত করার পর প্রশাসনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) লিয়াকত আলী জানান, , উদ্ধার হওয়া লাশগুলো পঁচে গেছে। লাশ গুলো উদ্ধার হওয়ার পর তাদের স্বজনরা লাশ সনাক্ত করার পর প্রাথমিক সুরহাতাল শেষে তাদের নিকট আত্মীয়দের কাছে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে লাশ গুলো হস্তান্তর করা হয়েছে। এখন নিখোঁজ রয়েছে রেংসাং ম্রো(৪০)। লাশটি উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ