• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নিউজ২৪ এর ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে রাঙামাটিতে নানান আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2018   Sunday

বেসরকারী টিভি চ্যানেল নিউজ২৪ এর তৃতীয় বর্ষে পর্দাপন উপলক্ষে রোববার রাঙামাটি নানান কর্মসূচি পালিত হয়েছে।

 

শহরের রেইনবো রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর সভার মেয়র মো. আকবর হোসেন চৌধূরী। নিউজ২৪ এর রাঙামাটি জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক গিরির্দপণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসাইন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক মো. আনোয়ার আল হোক, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপক মো. আবছার আলী প্রমুখ। এসময় পুরো অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি শান্তিময় চাকমা। এসময় বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে চ্যানেলটির ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে কাটেন অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪ ঘন্টার খবর পরিবেশনের মাধ্যমে নিউজ টোয়েন্টিফোর খুব অল্প সময়ে দেশ-বিদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে। একই সাথে পার্বত্যাঞ্চলের মানুষের মনও জয় করেছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে সমাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউজ২৪।

 

বক্তারা আরো বলেন, পাহাড়ে প্রকৃতিক দূযোর্গের সময় নিউজ২৪ যে ভূমিকা রেখেছিল তা অবিস্মরণীয়। আগামীতেও সুন্দর, সাবলীল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ