• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2023   Tuesday

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে প্রথম দিনে বাসের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে গ্লোবাল টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি আজিজুর রহমান আজিজ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরের ফিসারী ঘাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।


আহত সাংবাদিক আজিজুর রহমান আজিজ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের ফিসারী ঘাট বাস স্ট্যান্ডে রাখা বাসের ভিডিও ফুটেজ তুলতে যান। এসময় একদল যুবক মোবাইলে তোলা ভিডিও চিত্রগুলো কেটে দিতে বলে। এতে তিনি ভিডিওগুলো কেটে না দেওয়ায় তার হাত থেকে মোবাইল কেড়ে নেয় ও তার উপর হামলা করে। এতে তিনি মারাতœক আহত হন। এক পর্যায়ে স্থানীয় দোকানীরা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি আরো জানান, হামলাকারীরা ৪ থেকে ৫ জন হবে। সময় তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও যুবকরা তার উপর হামলা করে। তিনি জানান, হামলাকারী যুবকদের নাম না জানলে মুখ চেনা।


রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সাংবাদিদের উপর হামলাকারীদের পুলিশ চিহিৃত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে আহত সাংবাদিক থানায় এখনো মামলা দায়ের করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ