• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন
পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত কারোর কাম্য নয়-পার্বত্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2018   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চুক্তি বাস্তবায়নরে কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে  পার্বত্য  চুক্তির দুই তৃতীয়াংশ বাস্তবায়িত হয়েছে। বাকীগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। এজন্য সবাইকে ধৈর্য্যশীল হতে হবে এবং চুক্তি বাস্তবায়ন নিয়ে কোন আন্দোলন করার প্রয়োজন নেই।

 

তিনি আরো বলেন, পাহাড়ে আন্দোলনের নাম দিয়ে যারা ভ্রাতৃঘাতি সংঘাত জড়াচ্ছে তা কারোর কখনো কাম্য নয়। এসব সংঘাতের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের নিজেদের মধ্যে ক্ষয়-ক্ষতি হচ্ছে। তবে যে কোন ধরনের সংঘাত সরকার তা কখনই মেনে না এবং কঠোর হস্তে তাদের দমন করবে।


শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃৎ ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের জীবনীর উপর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মিলনায়তনে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,পার্বত্য চট্রগ্রাম ঊন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

 

বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃৎ ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল হক, নন্দন দেবনাথ, ইয়াসিন রানা সোহেল প্রমুখ।

 

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রীর সৌজন্য চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদের জন্ম দিনের কেক কাটা হয়।

 

পরে প্রধান অতিথি সাংবাদিক ইয়াসিন রানা সোহেলের সম্পাদিত পার্বত্য চট্টগ্রামের সংবাদিকতার পর্থিকৃও এ কে এম মকছুদ আহমেদের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সুর নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, পার্বত্যাঞ্চলের সংঘাতময় পরিস্থিতির সময়ে ঝড় ঝঞ্জাতকে তোয়াক্কা না করে নিজের জীবনকে বাজী রেখে কলম সৈনিক হিসেবে একেএম মকছুদ আহমেদ মানুষের মনে কথাগুলো লেখেছেন।


সাংবাদিকতার পর্থিকৃৎ একেএম মকছুদ আহমেদ পার্বত্য চট্টগ্রামের এক অমূল্য রত্ন উল্লেখ করে তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে একেএম মকছুদ আহমেদ শিক্ষায় ও সাংবাদিকতায় এক মহান গুরু। যার অবদান অনস্বীকার্য। তিনি শুধু নিজের জন্য সাংবাদিকতা করেননি, অগণিত সাংবাদিক সৃষ্টি করেছেন। তাই তিনি একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ