• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

মাটিরাঙ্গায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2018   Thursday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা নামক এলাকায় জ্ঞানেন্দু চাকমা(৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।  ইউপিডিএফের পক্ষ থেকে নিহত ব্যক্তি তাদের কর্মী বলে দাবী করেছে।  বৃহষ্পতিবার বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানায়, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা নামক এলাকায় একটি পড়ে থাকতে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।জ্ঞানেন্দু চাকমার বাড়ী জেলার মহালছড়ি উপজেলার যাদুয়ানালা বলে জানা গেছে। 


মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, বিকাল ৫টার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পাই। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে খোঁজাখুজি করে আলুটিলার পূনর্বাসন এলাকা সংলগ্ন একটি বাগানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবী করেছে এই ঘটনার জন্য জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছেন। তিনি দাবী করেন জ্ঞানেন্দু সাংগঠনিক কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী তাকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়।

 

মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি বলেও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ