• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

নানিয়ারচরে সকাল-সন্ধ্যা অবরোধ পালিত
নানিয়ারচর থেকে অপহৃত ১৮ গ্রামবাসীর মধ্যে ১৫ জন মুক্তি পেয়েছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2018   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অপহৃত ১৮ গ্রামবাসীদের উদ্ধারের দাবীতে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির  ডাকে মঙ্গলবার নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

এদিকে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির এক প্রেস বার্তায় এলাকার জনগনের ব্যাপক প্রতিবাদের মুখে অপহৃত ১৮ গ্রামবাসীর মধ্যে অপহরণকারীরা ১২ জনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে বলে দাবী করেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার খাগড়াছড়ি থেকে অপহৃত আরো ৩ জনকে ছেড়ে দিয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

 

জানা যায়, অপহৃত ১৮ গ্রামবাসীদের উদ্ধারের দাবীতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের কারণে নানিয়ারচরের সাথে সড়ক ও নৌ পথে যান চলাচল বন্ধ রয়েছে। নানিয়ারচরের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে পিকেটিং করছে অবরোধকারীরা। এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে  মঙ্গলবার নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব পরান ধন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে এলাকার জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে অপহৃত ১৮ গ্রামবাসীর মধ্য থেকে ইতোমধ্যে ১২ জনকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হলেও  বাকী ৬ জনকে এখনো অপহরণকারীরা তাদের হেফাজতে আটকে রেখেছে।  বাকী ৬ জনকে এখনো সন্ত্রাসীরা তাদের হেফাজতে আটকে রেখেছে। তাদেরও অবিলম্বে মুক্তি দিতে তিনি আহ্বান জানান।

 

বিবৃতিতে  আরো বলা হয়, সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও অপহৃত গ্রামবাসীদের উদ্ধারের দাবিতে মঙ্গলবার  নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

সন্ত্রাসীদের অপকর্মের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে  দিনদুপুরে বাজারে যাওয়া নিরীহ লোকজনকে অপহরণের মাধ্যমে তাদের গণবিরোধী ভূমিকা আরো বেশি স্পষ্ট হয়েছে। জনগণকেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

অপর একটি সুত্র জানিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে অপহরণকারীরা খাগড়াছড়ি  থেকে অপহৃত আরো ৩ জনকে ছেড়ে দিয়েছে। তবে বাকী ৩ জনের ভাগ্য কি জুটেছে তা জানা যায়নি।

 

উল্লেখ্য, গেল  ৪ জুলাই নানিয়ারচর বাজার থেকে ২ জন এবং ৮ জুলাই  কতুকছড়ি বাজারে আসার পথে হাতিমারা মুখ এলাকা থেকে ১৬ জন গ্রামবাসীকে অপহরণ করে একদল দুর্বৃত্তরা। এ অপহরনের জন্য ইউপিডিএফ প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। তবে তারা অস্বীকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ