• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

আলীকদমে নারী দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

আলীকদম সংবাদদাতা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজনে বেসরকারী সংস্থা ইকো ডেভেলপমেন্ট, গ্রাউস, গ্রীন হিল ও ইউএনডিপি’র সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার শিরীন। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তব্য দেন ইকো ডেভেলপমেন্টের এসআইডিআর-২ প্রকল্পের সমন্বয়ক উত্তম কুমার চৌধুরী, গ্রাউসের বাপ্পী চক্রবর্তী ও গ্রীন হিলের প্রতিনিধি মংচিংপ্রু মারমা প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলায়তনে শেষ হয়।

 

চার জয়িতাকে ইকো ডেভেলপমেন্টের সংবর্ধনা: নারী দিবসে একই অনুষ্ঠানে ইকো ডেভেলপমেন্ট চার জয়িতাকে সংর্বধনা দিয়েছে। এরা হলেন, অর্থনীতিতে খিনছেনন নুং মারমা ও ছেনুয়ারা বেগম, সফল জননী পুকুচিং তঞ্চঙ্গ্যা ও সমাজ উন্নয়নে ফাহিমা আক্তার। এছাড়াও ইকো ডেভেলপমেন্টের উপকারভোগি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নারী পুষ্পদেবী তঞ্চঙ্গ্যাকে ১০ হাজার টাকা, কৃষি ও পরিবেশ উন্নয়নে অবদানের জন্য সোনাইছড়ি কৃষি উন্নয়ন সমিতি এবং পূর্বপালং পাড়া কৃষি একতা দলকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন সময় এসেছে নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অর্জনগুলো তুলে ধরে চ্যালেঞ্জ মোকাবেলার। এ জন্য সমাজ ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদের মৌলিক অধিকার বিষয়ে আরো সচেতন হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ