• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

কাউখালীতে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2018   Monday

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে কাশখালীতে দুই সন্তানের গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ সত্যতা স্বীকার কওে ধর্ষণের শিকার ওই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে।

 

ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানান, সোমবার সকালের দিকে কাউখালী বাজারের হাটের দিনে সবজি বিক্রি করে বাজার নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় পথে কাশখালীর মাগরামা ছড়ার নির্জন এলাকায় পৌছলে কাশখালী গ্রামের মো. শাকিব (১৯) নামে এক যুবক পেছন থেকে ঝাপতে ধরে এবং তাবে ধর্ষণ করে। পরে ঘরের দিকে না গিয়ে আবার কাউখালী বাজারে দিকে ফিরে গিয়ে ঘটনাটি স্থানীয়দের জানান। পওে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানায় অভিযোগ দায়ের পর ওই গৃহবধুটি নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


তারা আরো জানান, গৃহবধুরটির দুই কন্যাশিশুর মধ্যে একজনের শরীরে জ্বর হওয়ার কারণে তিনি একাই বাড়ি ফিরছিলেন। ধর্ষক সাকিবকে তিনি সনাক্ত করতে পেরেছেন। সাবিকের পিতার নাম মো. আব্দুল বারেক।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিমায়ন্তির নির্বাহী পরিচালক ও নারী নেত্রী টুকু তালুকদার বলেন, এসব ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় এ ঘটনা ঘটছে এবং কাউখালীকে বার বার এই ধরণের ঘটনা ঘটছে। এ ঘটনার আসামীকে আইন আওতায় আনা না হলে আন্দোলনে যাবেন বলে তিনি জানান।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:কবির হোসেন অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


জেলা সিভিল সার্জন ডা:শহীদ তালুকদার জানান, ঘটনার শিকার গৃহবধুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূর কাছ থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট দেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ