• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2018   Thursday

বান্দরবান সদর উপজেলায় এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে কুহালং ইউনিয়নে বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারে এ দুর্ঘটনা ঘটেছে।

 

মানসিকভাবে প্রতিবন্ধী হত্যাকারী বৌদ্ধ শ্রমণ হত্যাকান্ডের পর পালিয়েছে। হত্যাকান্ডের পেছনে মানসিক প্রতিবন্ধীর না আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখবে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।



বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারের ৪৮ বছর বয়স্ক সেবক মংক্রি মার্মা জানান, ভোর আনুমানিক পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে চা বানানোর জন্য বিহারের রান্না ঘরে যাচ্ছিলেন। ঐ সময় বৌদ্ধ বিহারের শ্রমণ সবিদা ওরফে ম্রাথোয়াই মার্মাকে (৪২) দৌঁড়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে দেখেন। ডাকাডাকির পরও সে দৌঁড়ে পালিয়ে যায়। কি কারণে পালিয়ে যাচ্ছেন প্রথমে তিনি বুঝতে পারেননি। প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়মে চা বানানোর জন্য রান্না ঘরে যান। গিয়ে দেখেন ৮০ বছর বয়স্ক বৌদ্ধ ভিক্ষু নাইন্ডা (মংথুইসাং মার্মা) মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
পরে বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ এলাকার লোকজন এসে রান্না ঘর থেকে বিহারের নিয়ে আসেন।


বাকীছড়া মাঝের পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পন্ডিতা ভিক্ষু (৪৫) বলেন, তিনি মাঝের পাড়া বৌদ্ধ বিহারের চার বছর ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত দুই বছর ধরে বিহারটিতে অবস্থান করে আছেন নিহত নাইন্ডা ভিক্ষু ও হত্যাকারী সবিদা শ্রমণ। তবে হত্যাকারী সবিদা শ্রমণের মানসিক কিছু সমস্যা আছে। বলা যায় মানসিক বিকারগ্রস্থ। হত্যাকান্ডের পর রান্না ঘর থেকে বিহারের নিয়ে আসার আগেই ঘটনাস্থলে নাইন্ডা ভিক্ষুর মৃত্যু হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরাফাত বলেন, বিহারের অধ্যক্ষসহ এলাকার স্থানীয়রা বলছেন হত্যাকারী বৌদ্ধ শ্রমণ সবিদা ওরপে  ম্রাথোয়াই মার্মা (৪২) মানসিকভাবে প্রতিবন্ধী। তাদের মধ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। এরপরও হত্যাকান্ডের পেছনে আরো অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ