• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় এক রোহিঙ্গা পাথর শ্রমিকের লাশ গুমের সময় ধৃত ৪

Published: 24 Apr 2018   Tuesday

পাথর উত্তোলনের সময় মাটি চাপায় নিহত আজম(১৯) নামের এক রোহিঙ্গা পাথর শ্রমিকের লাশ গুমের সময় পুলিশ ৪ জনকে আটক করেছে। লামা উপজেলার গজালিয়ার দূর্গম এলাকা ডলুঝিরি থেকে অবৈধ ভাবে ঝিরিতে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে এ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়। রোববার সন্ধায় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

 

নিহত মো. আজম (১৯) মিয়ানমারের বুচিডং জেলার আইক্যবে এলাকার মো. জাকারিয়ার ছেলে। সে  কক্সবাজারের উখিয়ার মধুছড়ার এএ-৫ নং রোহিঙ্গা শিবির শরণার্থী ক্যাম্পের সদস্য।

 

আটককৃতারা হলেন, পাথর উত্তোলনরী(মালিক) মোঃ বাবুল(৩৬)পিতা- মোঃ জাকের আহাং, মোহছেন আলী(৩৫)পিতা-হাফিজুর রহমান ও রোহিঙ্গা শ্রমিক জাহেদ উল্ল্যাহ(২২)পিতা-আব্দুল হামিদ, মোঃ নুর(১৯)পিতা- ভিজি উল্ল্যাহ।

 

পাথর উত্তোলন কাজে নিয়োজিত রোহিঙ্গা শ্রমিক মোঃ নুর ও জাহেদ উল্ল্যাহ জানান,গেল ৩মাস আগে তাদেরকে মোঃ বাবুল কুতুপালং রোহিঙ্গা শিবিরে গিয়ে থাকার জায়গা ও দৈনিক কাজে চাকুরী দেয়ার কথা বলে  তাদের নিয়ে আসেন। সেই থেকে পাথর উত্তোলন কাজে নিয়োজিত রয়েছি। ঝিরি মাঝখানে বড় গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় মোঃ আজম মাটি চাপা পড়ে প্রথমে আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

 

লামা থানার উপ-পরিদর্শক ইকবাল মনির জানান,রোববার সন্ধ্যায় উপজেলার গজালিয়ার ইউনিয়নের একদম দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ডলুঝিরির বিভিন্ন খুঁড়ে বড়বড় গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় আজম। পরে তাকে পার্শ্ববর্তী চকরিয়ার ইউনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে পাথর উত্তোলনকারীর মালিক ও হোসেন মাঝি লাশটি গোপন করতে মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পে না নিয়ে রাত সাড়ে ১০টার দিকে পুনরায় উপজেলা ফাইতং-লামা রোড দিয়ে দূর্গম ডলুঝিরিতে নিয়ে যাচ্ছিল। এ সংবাদ লামা থানার ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক (আইসি) মো. হানিফ মোঃ আজমের মরদেহ বহনকারী সিনজিসহ আটক  রাতেই লাশ ময়না তদন্তের  জন্য বান্দরবান হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

লামা থানার ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ হানিফ জানান,  রোববার সন্ধ্যার পর আহত অবস্থায় পাথর শ্রমিক মোঃ আজমকে চকারিয়া নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে পেয়ে সংবাদ পেয়ে মোঃ আজম হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। পাথর উত্তোলনের মালিক হাসপাতাল থেকে মোঃ আজমের লাশ তার নিকট আত্মীয়দের কাছে না পাঠিয়ে গুম করার উদ্দ্যেশ্যে পুনরায় ফাইতলয়ে নিয়ে এসেছেন এবং ডলুঝিরির দিকে নিয়ে যাচ্ছ।  ডলুঝরির দিকে একটি সিএনজি করে নিয়ে যাওয়ার সময় ফাইতং পুলিশ ফাঁড়ের চেক পোষ্টে  সিএনজিটি আটক করে। সিএনজিতে মৃত অবস্তায় মোঃ আজমের লাশ বহন করে নিয়ে যাচ্ছিলো আটকৃত  চার ব্যক্তি।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লাশ গোপন করে গুম করতেই রোহিঙ্গা নাগরিক মোঃ আজমের লাশ  পুনরায় পাথর উত্তোলনের মালিক মোঃ বাবুল ডলুঝিরির দিকে নিয়ে যাচ্ছিলেন। আটকৃত চারজনের মাঝে দু`জন রোহিঙ্গা নাগরিক। তারা পাথর উত্তোলনের শ্রমিক।  এ ব্যাপারে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ