• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সমাপ্তি ঘটলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি উৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2018   Wednesday

বুধবার রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের কেন্দ্রীয়ভাবে ঐতিহ্যবাহী সাংগ্রাই কেলি উৎসবের সমাপ্তি ঘটেছে।  পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীরা পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই সাংক্রাই জলকেলি উৎসবে মেতে উঠেন। 

 

মারমা সাংস্কৃতিক সংস্থা(মাসস) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাঙামাটি শহরের আসামবস্তিস্থ নারিকেল বাগান সাংক্রাই জলকেলি উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসু প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখ, ডিজিএফ এর রাঙামাটি কমান্ডার কর্নেল শামসুল আলম, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান আহমেদ, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর। স্বাগত বক্তব্যে রাখেন সাংক্রাই জলকেলি উদযাপন কমিটির আহ্বায়ক  উবাচিং মারমা।

 

আলোচনা সভা  শেষে ঐতিহ্যবাহী মং (ঘন্টা) বাজিয়ে ও ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন দীপংকর তালুকদার। এরপর শুরু হয় মারমা সম্প্রদায়ের যুবক-যুবতীরা কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে উঠেন।  জলকেলি উৎসবের পাশাপাশি চলে মনোজ্ঞ সম্প্রীতির সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সমবেত হয় দূর-দুরান্ত থেকে আগত পর্যটক ও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ।  দিন ব্যাপী অনুষ্ঠানটি যেনো পাহাড়ি-বাঙালীর মিলন মেলায় পরিণত হয়।

 

বিশেষ অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, বিভিন্ন স্থান থেকে নানান সম্প্রদায় এই মৈত্রীময় জল উৎসবে যোগদান করে থাকেন। তিলি সকল সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করে দিয়ে পার্বত্য চট্টগ্রাম তথা দেশের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশকে উন্নতি দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবটিতে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাথে কিছুটা ধর্মীয় অনুভূতি রয়েছে।

 

তিনি আরো বলেন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু একটি গোষ্ঠী অধিকারের দাবীর নামে ধর্মীয় ও সম্প্রদায়কে পূজি করে বাংলাদেশের সর্বোভৌমত্ব বিরোধীতা করবে তার সমর্থন আমরা করি না। এ অঞ্চলের সাংক্রাই মানে শান্তির বারোটা। তাই যারা অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের মধ্য দিয়ে অশান্তি সৃষ্টি করে জনজীবনকে বিপন্ন করছে তাদের বিরুদ্ধে  সবাইকে একসাথে অভিন্ন সুরে কথা বলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ