• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে অভিযানে দুটি একে-৪৭সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2018   Wednesday

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।  বুধবার রাতে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

 

একাধিক সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র শাখার  একটি গ্রুপ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপসহ নানা ধরনের নাশকতার উদ্দেশ্য বিপুল পরিমানের অস্ত্র মজুদ করেছে এমন সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল গতকাল ভোর ৪টার দিকে রাঙামাটির বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় অভিযান চালায়। এসময় সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রশস্ত্র ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানা থেকে ২টি একে-৪৭ রাইফেল, ১ টি অত্যাধুনিক এ্যাসল্ট রাইফেল, ২টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ও ৫ টি ম্যাগজি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

ঘটনার সত্যতা স্বীকার করে রাঙামাটি সেনা রিজিয়ন সুত্র জানায়, যে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতা এড়াতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যাজিৎ বড়–য়া জানান, সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের কথা জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ