• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ের বড়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫২টি বসত ঘর ভূস্মীভূত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2018   Sunday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়পাড়া গ্রামে রোববার ভয়াবহ অগ্নিকান্ডে ৫২টি বসত ঘর ভূস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে রবড়পাড়া গ্রামের রাজস্থলী উপজেলা সীমান্তবর্তী এলাকায় রোববার দুপুরের ৩টার দিকে একটি বাড়ীর রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গ্রামটি ঘন বসতি হওয়ায় মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িতে পড়লে আশপাশের ৫২ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্রাম দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন পৌছাতে না পারায় স্থানীয় গ্রামবাসীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনের আনতে সক্ষম হয়। এ গ্রামটিতে ৫৭টি বসত ঘর রয়েছে।


রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা সত্যতা স্বীকার করে জানান, রান্নাঘরে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে তাকে স্থানীয়রা জানিয়েছেন। এতে ৫২টি বসত বাড়ি সম্পুর্ণ পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উর্দ্ধে ছাড়িয়ে যেতে পারে।


কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনার পর পরিদর্শনে যাওয়া সম্ভব হয়নি। সোমবার অগ্নিদুর্গত উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিদর্শন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ