• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    
 
ads

নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2018   Wednesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ির হেডম্যান পাড়া এলাকায় বুধবার প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। তার নাম সুনীল তংচংগ্যা(৪০) ওরফে জনি । এ ঘটনায় ইউপিডিএফ এমএন লারমা গ্রুপের পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


জানা যায়,গতকাল বুধবার দুপরের দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ির রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের দুইশ গজ দুরতে অবস্থিত হেডম্যান পাড়ার একটি দোকানে অবস্থান করছিলেন ইউপিডিএফ কর্মী সুনীল তংচংগ্যা(৪০) ওরফে জনি। এসময় প্রতিপক্ষের লোকজনদের দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে সুনীল তংচংগ্যা(৪০) ওরফে জনির মৃত্যু হয়। নানিয়ারচর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তার বুকে ও দু পায়ে তিনটি গুলি লাগে। নিহতের বাড়ী জেলার রাজস্থলী উপজেলায়।


ইউপিডিএফের জেলা সমন্বয়ক শান্তি দেব চাকমা এ ঘটনার জন্য এমএন লারমা গ্রুপের পার্বত্য জনসংহতি সমিতি দায়ী করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। তবে এ ব্যাপারে এমএন লারমা গ্রুপের পার্বত্য জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সুধাকর ত্রিপুরার সাথে যোগাযোগ করা তিনি ঘটনার অস্বীকার করে জানান, ইউপিডিএফের আভ্যন্তরীন কোন্দলে গুলি করে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে এ ঘটার জন্য তার সংগঠনকে দায়ী করা হচ্ছে যা মিথ্যা।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, প্রতিপক্ষে গুলিতে সুনীল তংচংগ্যা(৪০) ওরফে জনি নামে ইউপিডিএফের এক কলেক্টর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ