• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মেডিকেল কলেজ বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ ডেকেছে পিসিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2015   Sunday

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে রোববার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।

সমাবেশে থেকে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়। অবরোধ কর্মসূচী ঘোষণার পরও যদি সরকার মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত না করে তাহলে লাগাতার অবরোধ,হরতালসহ আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুমকি দেন।

জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা। পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমার সঞ্চালনায় বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা রিপেশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা। এর আাগে একটি বিক্ষোভ-মিছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, যেখানে গ্রামে-গঞ্জে প্রাথমিক স্কুল নেই, যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কার্যক্রম পরিচালিত হয় বর্গা শিক্ষক দ্বারা, যেখানে উচ্চ বিদ্যালয় ও কলেজসমূহে পর্যাপ্ত শিক্ষক নেই, ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয় উপকরণাদি নেই, নেই প্রয়োজনীয় অবকাঠামো। সেগুলোর মান উন্নত না করে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পাহাড়ী আদিবাসীদের নিজ ভিটে-মাটি থেকে উচ্ছেদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। বক্তারা আরও বলেন,১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামের সকল উন্নয়নের উদ্যোগ গ্রহণকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতামত ও সমন্বয় করে হওয়ার কথা থাকলেও চুক্তি লঙ্ঘন করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা চুক্তির পরিপন্থি।

সমাবেশ থেকে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে ১০ জানুয়ারী রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা দেন। তিনি রাঙামাটি পার্বত্য জেলায় শান্তিপূর্ণ অবরোধ পালনের আহ্বান জানিয়ে বলেন,অবরোধ পালনকালে সড়ক পথে বাস, সিএনজি, মোটর সাইকেল, প্রাইভেট কারসহ সকল প্রকার যানবাহন এবং নৌপথে লঞ্চ, ই্িঞ্জন চালিত নৌকা সব কিছু বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিকভাবে ক্লাশ উদ্বোধন করার কথা রয়েছে। মেডিকের কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন বন্ধের দাবিতে দীর্ঘ দিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ তার অঙ্গসংগঠন আন্দোলন করে আসছিল।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ