• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পার্বত্যাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন না ঘটালে
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ কোন উপকারে আসবে না

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2014   Saturday

পার্বত্যাঞ্চলের  প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নসহ তিন পার্বত্য জেলার সরকারী কলেজগুলোর স্নাতক,স্নাতোকত্তর দিয়ে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করতে হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন ঘটানো না গেলে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করলেও পার্বত্যাঞ্চলের মানুষের কোন উপকারে আসবে না।

শনিবার রাঙামাটিতে বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনে  আদিবাসী সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব অভিমত ব্যক্ত করেন।

রাঙামাটির আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সন্মেলন কে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চলের উদোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়। আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল ক-এর শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, জাতীয় মানবাধিকার কমিশিনের সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  শক্তিপদ ত্রিপুরা, শিাবিদ মংসানু চৌধুরী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বিগত সময়ে সরকারের এই ধরণের সিদ্ধান্তে আদিবাসীরা বার বার প্রতারিত হয়েছেন। সরকারের বর্তমানে এই ইস্যুতে আদিবাসীদের মাঝে ভয়-ভীতি, হাতাশার সৃষ্টি হয়েছে। অতীতের অভিজ্ঞতার আলোকে আদিবাসীরা দুধকে চুন মনে করছে। তাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনে  আদিবাসীদের জন্য চুনের পানি না দুধ তা সরকারকে পরিস্কার করা উচিত হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ