• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পুলিশের লাঠি পেঠায় বিএনপি নেতা দীপেন দেওয়ানসহ কমপক্ষে ১২ জন আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2015   Monday

রাঙামাটি শহরে কলেজ গেইট এলাকায় সোমবার সকালে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও  জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ কমপক্ষে  ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার সকালের দিকে জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের কলেজ গেইট এলাকায় বিক্ষোভ-মিছিল শেষে সমাবেশ করে। এসময় পুলিশ সমাবেশে বাধা দেয় এবং এক পর্যায়ে বাধাকে উপেক্ষা করে সমাবেশ করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের সময় পুলিশের সাথে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা যোগ দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেটও নিক্ষেপ করে।

এতে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, তৃণমুল দলের সভাপতি জাহিদ হাসান জাহিদ, রিংকু চাকমা,ছাত্রদলের রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুজনসহ কমপক্ষে ১২জন নেতাকর্মী আহত হন। এসময় রাঙামাটি-চট্টগ্রাম রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনার অস্বীকার করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাত্তবর।  

বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও  জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান জানান, শান্তিপুর্ণ মিছিল করে সমাবেশের সময় পুলিশ ও সরকার দলীয় লোকজন তাদের উপর হামলা করলে তিনিসহ ১০থেকে ১২ জননেতাকর্মী আহত হন। 

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ