• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে রাঙামাটিতে বৃহস্পদিবার দক্ষিণ পূর্ব রিজিয়ন পর্যায়ে আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

 

গত ১৮ মার্চ  থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চট্টগ্রাম ও রাঙামাটির ১২টি ব্যাটালিয়নের প্রতিযোগিরা অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতায় বরকল ৪৫ বিজিবি সবচেয়ে বেশি ৭টি স্বর্ণসহ মোট ৯টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর ১টি স্বর্ণসহ মোট ৬টি পদক পেয়ে ৩ বিজিবি পানছড়ি রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। 

 

বিজিবি রাঙামাটি সদর সেক্টরে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান। এসময় রাঙামাটির সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরামসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্য কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান বলেন, বিশ্বে তায়কোয়ান্ডোপ্রতিযোগিতা আবিস্কার হয়েছে খুব বেশি দিন নয়। অল্প সময়ে এই প্রতিযোগিতা বাংলাদেশেও আয়োজন করেছে এবং বিজিবি’র সৈনিকরা এটি আয়ত্ত্ব করতে সক্ষম হয়েছে। তায়কোয়ান্ডো যুদ্ধক্ষেত্রে শত্রুর উপর প্রভাব বিস্তারের জন্য অস্ত্রের বিকল্প হিসেবে প্রয়োগ করা যেতে পারে। যে সৈনিক তায়কোয়ান্ডো বেশি আত্মস্থ করতে পারবে সে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের বিকল্প হিসেবে এটি শত্রুর উপর প্রয়োগ করে আত্বরক্ষা করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ