• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়ি জোন কাপ ফুটবলে ফাতেমা নগর চ্যাম্পিয়ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2018   Wednesday

বুধবার খাগড়াছড়ির পানছড়িতে জোন কাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ফাতেমা নগর। 

 

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর সোহেল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, প্রত্যুত্তর চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।


উপজেলা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ফাতেমা নগর মেঘনা যুব কল্যান ক্লাব যদাবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


গেল ২৩ ফেব্রুয়ারী থেকে উপজেলার নয়টি দল নিয়ে ৩ বিজিবি লোগাং জোনের আয়োজনে শুরু হয় এই টূর্ণামেন্ট। মোহাম্মদপুর ইয়াং ষ্টার ক্লাবের জুয়েল রানা ১২টি গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাতেমা নগর মেঘনা যুব কল্যান ক্লাবের মিলন কান্তি চাকমা টূর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ফাইনাল খেলাটি পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার রেফারী অংশা মারমা। নিখিল কুমার দে ও সুমন ত্রিপুরা ছিলেন দুই সহযোগী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ