• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাউখালীতে গর্ভবতী গৃহবধুকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ দুই সংগঠনের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2015   Saturday

রাঙামাটির কাউখালী উপজেলায় হেডম্যান পাড়ায় এক আদিবাসী গর্ভবতী গৃহবধূকে গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

 

শনিবার  পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার স্বাক্ষরত এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ রাতে কাউখালি সদর থেকে ৫ জন বাঙালি সেটলার ঘাগড়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় অংসিমং মারমার বাড়িতে যায়। এ সময় তাকে বেঁেধ মারধর করে এবং গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষনকারীরা এসময়  গৃহবধূর স্বামী অংসিমং মারমাদের একটি মোবাইল ফোনও নিয়ে যায়। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা দিতে গেলেও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকার অজুহাতে দায়িত্বরত কর্মকর্তা মামলা নেয়নি।

 

বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি সেটলার কর্তৃক নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ধর্ষকদের শাস্তি না হওয়ার কারণে এভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে।

 

বিবৃতিতে ধর্ষণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি এবং পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারীর উপর যৌন সহিংসতা বন্ধ করতে সেটলার ও নিরাপত্তাকে প্রত্যাহারের বিকল্প নেই বলে মন্তব্য করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ