• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাজস্থলীতে বাচ্চা প্রসবকালে বন্য হাতির মা ও শাবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2025   Tuesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়ার যুগেজ পাহাড়ে একটি বন্য হাতির প্রসবকালে মাসহ বচ্চা মারা গেছে। মঙ্গলবার দুপুরের দিকে মৃত হাতিটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। তবে হাতিটি দুই থেকে তিন আগে মারা গেছে বলে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয় লোকজন ও বন বিভাগ জানায়, রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নে কাইথাক পাড়ার যুগেজ পাহাড়ের ওপর মঙ্গলবার সকালের দিকে স্থানীয় লোকজন বাগানে গেলে বনের মধ্যে মৃত হাতিটি দেখতে পান। পরে স্থানীয় বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের রাজভিলা রেঞ্জের রেঞ্জ বকর্মকর্তা ফিরোজ আল আমিন, রাজস্থলী উপজেলা ভেটেরিনারী সার্জেন্ট প্রতিনিধি চিরঞ্জিত চাকমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ৬ নং ওয়ার্ড মেম্বার হ্লামংচিংসহ একটি দল ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে দলটি হাতির মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয়ের জন্য ময়নাতদন্ত ও মৃত হাতির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্ত শেষে মৃত মা হাতি ও শাবককে মাটিচাপা দেওয়া হয়। এ ব্যাপারে রাজস্থলী থানায় একটি জিডি করা হয়েছে।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারি চিকিৎসক চিরনিজৎ চাকমা জানান, দুই থেকে দিন আগে হাতিটি বাচ্ছা প্রসবের সময় যন্ত্রণায় চটপট করতে করতে মারা গেছে। মৃত হাতিটির বয়স ২০ বছরের বেশী হতে পারে। হাতিটির ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০ থেকে ১২ ফুট হবে।

কাপ্তাই পাল্পউড বন বিভাগের উপ-বন সংরক্ষক মোঃ সাজ্জাদুজ্জামান বলেন, কাইথাক পাড়ার যুগেজ পাহাড়ে একটি গর্ভবতী বন্য হাতি প্রসবকালে মা ও তার বচ্চাটি মারা গেছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকরা মৃত হাতির ময়নাতদন্ত করে নিশ্চিত হয়েছেন প্রসবকালে অসুস্থ হয়ে পড়ায় বাচ্চাসহ মারা গেছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ