• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

বিদর্শনাচার্য নন্দবংশ থেরো’র মহাথেরো বরণ অনুষ্ঠান আগামী ১৮ ও ১৯ জানুয়ারী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2018   Sunday

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভাবনা বিষয়ক সম্পাদক,বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ থেরো’র ‘মহাথেরো’ বরণ অনুষ্ঠান আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাঙামাটির বাঙ্গালহালিয়া অনুষ্ঠিত হবে।

 

উপজেলাস্থ বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজোতিকাধ্বজ ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এম.পি। অশীর্বাদক উ ঞানা ওয়াইনসা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক উ পঞ্ঞা চকক মহাথেরো, প্রধান জ্ঞাতি প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, প্রধান বক্তা অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, বিশেষ অতিথি যতীন্দ্র লাল ত্রিপুরা,ভদন্ত বোধিমিত্র মহাথেরো, উদ্বোধক প্রমথ বড়ুয়া সহ বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


দুই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ, দেশী-বিদেশী অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।


অনুষ্ঠান উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুই দিনের অনুষ্ঠানে দ্বিতীয় দিন ১৯ জানুয়ারি শুক্রবার ‘মহাথেরো’ বরণ ও ‘বরণোত্তর সংবর্ধনা সভা’ অনুষ্ঠিত হবে।


এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল বেলায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধমরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথেরো, আশীর্বাদক ভদন্ত জীবনানন্দ মহাথেরো, উদ্বোধক সদ্ধমরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, প্রধান বক্তা প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পন্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ