• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নানান আয়োজনে রাঙামাটিতে আর্যপুরুষ বনভান্তের ৯৯তম জন্ম দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2018   Monday

সোমবার রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৯৯তম জন্ম দিবস নানান আয়োজনে উদযাপিত হয়েছে।


উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।


রাজ বন বিহার মাঠে সকালে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের ধর্মপোদেশ দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, ফুরমোন সাধনাতীর্থ আর্ন্তজাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভিক্ষু শ্রীমৎ বৃগু মহাস্থবির। পঞ্চশীল প্রার্থনা দেন শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির। বক্তব্যে দেন চাকমা রাজা দেবাশীষ রায়, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাজ বন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুভাষ বড়–য়া প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা। অনুষ্ঠান শুরুতে বিশিষ্ট শিল্পী রনজিত দেওয়ানের নেতৃত্বে উদ্ধোধনী ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দানান নানাবিধ দান। অনুষ্ঠানে অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন।


এর আগে ভোরে বনভান্তের জন্ম দিবসে ৯৯ পাউন্ডের ওজনের কেক কাটেন রাজ বন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ রাজ বন বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জন্ম দিনের ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুন উড়ানো হয়। সকালের দিকে বশত শত ভক্ত ও পূর্নার্থী রাজ বন বিহারে রাখা বনভান্তের বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ