• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মিঠুন চাকমা খুনের ঘটনায় জেএসএস (এমএন লারমা) ও নব্য ইউপিডিএফের শীর্ষ ১৭ নেতা আসামী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018   Tuesday

ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা খুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (এমএন লারমা) ও সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 খুনের এক সপ্তাহের মাথায় খাগড়াছড়ির আমলি আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন তার বড়  ভাই অনি বিকাশ চাকমা।

 

জানা যায়, মিঠুন চাকমার ঘটনায় মঙ্গলবার দুপুরে আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মো: নোমান এর আদালতে মামলা দায়ের  করেন মিঠুনের বড় ভাই অনি বিকাশ চাকমা। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গন্য করতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।  এ মামলায় আসামী করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, একই দলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা জলেয়াসহ ১৭জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে। আসামীদের সবাই জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক এর নেতা।

 

এদিকে কোর্টের মামলার ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, তিনি এ বিষয়ে এখনো কিছুই জানেন না।

 

উল্লেখ্য, গেল ৩ জানুয়ারি শহরের স্লুইচগেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফ এর নেতা মিঠুন চাকমা। ৫ জানুয়ারি লাশ দাহ করা হয়। এরআগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮জনকে আসামী করে মামলা দায়ের করেছিল। তবে হত্যাকান্ডের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।  গেল ১৫ নভেম্বর মূল ইউপিডিএফ এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে পাহাড়ে আরেকটি দলের আতœপ্রকাশ ঘটে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ