• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৩ দিনের জেলা ইজতেমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2018   Thursday

রাঙামাটিতে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৩ দিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি তাবলিগ জামাতের অধিনে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। মানিকছড়ি বিসিক শিল্প নগরী খোলা মাঠে তিন দিনব্যাপী ইজতেমা বসেছে।

 

ইজতেমায় সবচেয়ে বড় জামাত হবে  শুক্রবার। জুমার নামাজে হাজারো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটি জেলা পর্যায়ে প্রথম বারের এই ইজতেমায় প্রথম দিনের শুরুতে আলোচনা করেন ইজতেমা বাস্তবায়ন কমিটির জিম্মাদার আব্দুল কুদ্দুস।

 

 ইজতেমায় বয়ানের পাশাপশি ইজতেমা প্রাঙ্গনে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

 

এ দিকে ইজতেমা প্রাঙ্গনে পর্যাপ্ত টয়লেট, অস্থায়ী নলকূপ,পানির মটরসহ বসানো হয়েছে বিশাল আকারের ওজুখানা । মুসল্লীদের খেদমতের জন্য ইজতেমার কর্তৃপক্ষের এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।  নিরাপত্তায় জেলা পুলিশের সাড়ে ৩’শ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। ইজতেমায় জেলার আশপাশের এলাকাসহ ১০ উপজেলার মানুষ ইজতেমায় অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ