• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ত্রিপিটকের বর্নাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2018   Wednesday

রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আগামী ৮ জানুয়ারী ৯৯তম জন্ম দিবস উপলক্ষে বুধবার রাঙামাটি শহরে ত্রিপিটকের বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

 

বনভান্তের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার দুপুরের দিকে শত শত পূর্নার্থীরা মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে ত্রিপিটক র‌্যালীতে অংশ নেন। র‌্যালীটি রাঙামাটি রাজন বনবিহার প্রাঙ্গন থেকে শুরু হয়ে পুরো রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার মধ্যে ভক্ত ও পূর্নাথীরা ত্রিপিটক বাহী গাড়ী বহরে ফুল দিয়ে শ্রদ্ধা ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।


রাজ বন বিহার পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মহাপরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের ইচ্ছা ছিল ধর্মপূজা করা। ত্রিপিটক পুজাকে তিনি ধর্মপূজা বুঝিয়েছেন। তাই তাকে উদ্দেশ্য ও স্মরণ করে এই ত্রিপিটককে সম্মানের সহিত পুরো রাঙামাটি শহরে প্রদক্ষিণ শেষে ৫ দিন দিনব্যাপী রাজ বনবিহারে ত্রিপিটক পুজা করা হবে।

 

উল্লেখ্য, রাঙামাটি রাজ বনবিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ