• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত ইপসা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2018   Tuesday

বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমাজ উন্নয়ন সংগঠন হিসেবে নির্বাচিত হয়েছে। মানব সম্পত উন্নয়ন, দারিদ্র বিমোচন, উন্নয়ন এবং চট্টগ্রাম বিভাগের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ইপসাকে শ্রেষ্ট সমাজ উন্নয়ন সংগঠন হিসেবে মর্যাদাপূর্ন এ সন্মাননা প্রদান করা হয়।

 

মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ইপসাকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সন্মাননা প্রদান করা হয়। এতে ইপসা’র পক্ষে সন্মাননা গ্রহন করেন পরিচালক (সামাজিক উন্নয়ন) মোঃ মাহাবুবর রহমান।

 

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড.নাজনীন কাউসার চৌধুরী, অতিরিক্ত পরিচালক বন্দনা দাশ।

 

উল্লেখ্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সমাজ উন্নয়ন সংগঠন ইপসা চট্টগ্রাম বিভাগে পার্বত্য চট্টগ্রামসহ প্রত্যন্ত এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ