• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সিআইপিডি’র বিকল্প উন্নয়নের জন্য কর্ম গবেষণা প্রকল্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2017   Wednesday

বুধবার রাঙামাটিতে সিআইপিডি’র বাস্তবায়নাধীন বিকল্প উন্নয়নের জন্য কর্ম গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

শহরের রাজবাড়ীস্থ সিআইপিডি’র কার্যালয়ে প্রকল্পের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম। সিআইপিডি’র  নির্বাহী পরিচালক জনলাল চাকমার সভাপতিত্বে  পাওয়ার প্রেজেন্টের মাধ্যমে প্রকল্পের কার্যাবলী উপস্থাপন করেন

 

প্রকল্প পরিচালক দীপোজ্জল খীসা। স্বাগত বক্তব্যে দেন কেএমকেএস এর নির্বাহী পরিচালক  শেফালিকা ত্রিপুরা।এসময় শাইনিং হিলেরন নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম বলেন, প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য খুবই চমৎকার, যা রাষ্ট্রের এসডিসি’র লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে। তিনি প্রকল্পের সফলতা কামনা করে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

 

সিআইপিডি জানায়, এ প্রকল্পটি মূলতঃ রূপকল্প ২০২১ এ নির্ধারিত স্বপ্নকে সামনে রেখে দারিদ্রমুক্ত, যতœশীল, শিক্ষত ও সুখীসমাজ তৈরীর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তৈরী করা হয়েছে। এই  প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর ২৭টি গ্রামে গ্রামউন্নয়ন পরিকল্পনা তৈরী যেমন গ্রামবন, শশ্মানভূমি, গ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য, কমিউনিটি সেন্টার, শিক্ষা তহবিল, যৌথ তহবিল গঠন, নিরাপদ পানির উৎস মেরামত, পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, নারী ও যুব দল,কমিটি কর্তৃক বাল্যবিবাহ রোধ, নারীর প্রতিসহিংসতা হ্রাস ইত্যাদি বাস্তবায়নে সহায়তা প্রদানকরা হবে, যা রূপকল্প ২০২১-এর যত্নশীল সমাজ বিনির্মানে ভূমিকা পালন করবে।

 

সূত্র আরো জানায়, সামজিক শান্তিও সম্প্রীতির জন্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন পার্বত্য জেলার ৫শতাধিক নারী, যুব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জেন্ডার সহিংসতার রোধ এবং ডু নোহার্ম বা দ্বন্দ্ব সংবেদনশীলতা সম্পর্কে পরিচিতি করানো হবে।  তাছাড়া জলবায়ূ পরিবর্তন ও জীববৈচিত্র বিষয়ে ১৫০ এর অধিক সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদেরকে জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে পরিচিতি করানো হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ